প্লাস্টিক কাপে গরম কফিতে মারাত্মক ঝুঁকি

খাবার লাইফ স্টাইল

প্লাস্টিক কাপে গরম কফিতে মারাত্মক ঝুঁকি

প্লাস্টিকের কাপে গরম কফি বা চা পান করলে মানবদেহে হাজার হাজার মাইক্রোপ্লাস্টিক কণা প্রবেশ করতে পারে—এমন সতর্কবার্তা দিয়েছেন বিজ্ঞানীরা। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, তাপের কারণে প্লাস্টিক দ্রুত ভেঙে গিয়ে ক্ষুদ্র কণা পানীয়ের সঙ্গে মিশে যায়।

গবেষকদের মতে, নিয়মিতভাবে এসব কণা শরীরে প্রবেশ করলে হরমোনের সমস্যা, ডায়াবেটিস, শ্বাসযন্ত্রের জ/টিলতা এমনকি ক্যান্সারের ঝুঁকিও বাড়তে পারে। বিশেষ করে ওয়ান টাইম প্লাস্টিক কাপ এই ঝুঁকির বড় উৎস।

বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, গরম পানীয়ের জন্য কাচ বা স্টিলের কাপ ব্যবহার করা স্বাস্থ্যসম্মত ও নিরাপদ।

#স্বাস্থ্য_ঝুঁকি #প্লাস্টিক #মাইক্রোপ্লাস্টিক
#HealthRisk #Microplastics #PlasticCup

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *