প্রাসাদ থাকা সত্ত্বেও কাতারে বাড়ি কিনলেন সাইফ
পতৌদি পরিবারের নবাব ও বলিউড অভিনেতা সাইফ আলি খান সম্প্রতি কাতারের রাজধানী দোহায় একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন। মুম্বাইয়ের ব্যস্ত জীবন ও পাপারাজ্জিদের ভিড় থেকে দূরে শান্ত ও নিরিবিলি সময় কাটাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
এক সাক্ষাৎকারে সাইফ বলেন, মুম্বাইয়ে বের হলেই ক্যামেরার ভিড়, কিন্তু দোহায় তার বাড়িতে সম্পূর্ণ গোপনীয়তা বজায় থাকে। এখানেই তিনি বই পড়া, শরীরচর্চা ও চিন্তার জন্য সময় বের করতে পারেন।
দোহার এই ডুপ্লেক্স বাড়িতে রয়েছে বিশাল ব্যালকনি, সুইমিংপুল ও আধুনিক জিম। শান্ত রঙের অন্দরসজ্জা আর প্রশান্ত পরিবেশে কাজের চাপ থেকে মুক্ত থাকতে পারছেন বলেই জানান বলিউড অভিনেতা।
#সাইফ_আলি_খান #কাতার #বলিউড
#SaifAliKhan #Bollywood #QatarHome

