স্ত্রীকে আগলে প্রশংসিত আল্লু
ভক্তদের ভিড় ও হুড়োহুড়ির মাঝে স্ত্রী স্নেহা রেড্ডিকে আগলে রাখার ঘটনায় আলোচনায় এসেছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। হায়দরাবাদের একটি জনপ্রিয় ক্যাফেতে সময় কাটানোর সময় হঠাৎ ভক্তদের ভিড়ে পড়েন এই তারকা দম্পতি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভিড়ের মধ্যে আল্লু অর্জুন হাত ধরে স্ত্রীকে নিরাপদে বের করে আনছেন। নিরাপত্তাকর্মীদের সহায়তায় গাড়িতে ওঠা পর্যন্ত স্নেহাকে আগলে রাখেন তিনি।
ভক্তরা সামাজিক মাধ্যমে আল্লু অর্জুনের দায়িত্ববোধ ও স্ত্রীর প্রতি সম্মানবোধের প্রশংসা করছেন। অনেকেই তাকে ‘আদর্শ স্বামী’ বলে মন্তব্য করেছেন।
উল্লেখ্য, সম্প্রতি হায়দরাবাদে নিজের নতুন প্রেক্ষাগৃহ ‘আল্লু সিনেমাস’-এর সফট লঞ্চ সম্পন্ন করেন এই অভিনেতা।
#আল্লু_অর্জুন #স্নেহা_রেড্ডি #দক্ষিণী_সিনেমা #ভক্ত
#AlluArjun #SnehaReddy #SouthCinema #CelebrityNews

