কাদেরসহ ১৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
দু/র্নীতি দমন কমিশনের করা মা/মলায় সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৪ জনের দেশত্যাগে নিষে/ধাজ্ঞা দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত এই আদেশ দেন।
মামলার অন্য আসামিদের মধ্যে সাবেক সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিরা রয়েছেন। দুদকের আবেদনে বলা হয়, তদন্ত চলাকালে তারা দেশ ছেড়ে পালানোর চেষ্টা করতে পারেন—এমন আশঙ্কা রয়েছে।
মামলার অভিযোগ অনুযায়ী, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ভূমি অধিগ্রহণ ও লিজ সংক্রান্ত অনিয়মের মাধ্যমে রাষ্ট্রের বিপুল ক্ষতি করা হয়েছে।
আদালতের আদেশের ফলে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্তরা বিদেশে যেতে পারবেন না।
#ওবায়দুল_কাদের #দুদক #দেশত্যাগ_নিষেধাজ্ঞা #দুর্নীতি
#ACC #ObaidulQuader #CorruptionCase #Bangladesh

