বায়ুদূষণে দশম ঢাকা, শীর্ষে দিল্লি

আন্তর্জাতিক দেশের খবর

বায়ুদূষণে দশম ঢাকা, শীর্ষে দিল্লি

দীর্ঘদিন ধরেই বায়ুদূষণের তীব্র প্রভাবের মধ্যে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সাম্প্রতিক সময়ে বায়ুমানের কিছুটা উন্নতি দেখা গেলেও আবারও দূষণ বাড়তে শুরু করেছে শহরটিতে।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ১৫৩ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দশম অবস্থানে রয়েছে ঢাকা। এই মাত্রার বায়ু ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

২১৭ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। এরপর ১৯৪ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে মিশরের কায়রো, ১৭০ স্কোরে তৃতীয় করাচি, ১৬৬ স্কোরে চতুর্থ সারায়েভো এবং ১৬৩ স্কোরে পঞ্চম অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।

বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন এ ধরনের দূষণজনিত বাতাসে বসবাস করলে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে ভোগা মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হতে পারে।

#বায়ুদূষণ #ঢাকা #একিউআই #পরিবেশ
#AirPollution #DhakaAir #AQI #Environment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *