নোবেল ট্রাম্পকে দিতে চান মাচাদো
ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো নিজের নোবেল শান্তি পুরস্কার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দিতে চান বলে মন্তব্য করেছেন। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
মাচাদো জানান, ভেনেজুয়েলার জনগণের অনেকেই মনে করেন—এই পুরস্কারটি ট্রাম্পের সঙ্গেই ভাগ করে নেওয়া উচিত। কারণ মাদুরো সরকারের পতনে ট্রাম্পের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল বলে তারা মনে করেন।
এই মন্তব্য এমন সময় এলো, যখন ট্রাম্প প্রকাশ্যে মাচাদোর নেতৃত্ব নিয়ে সমালোচনা করেছেন। মার্কিন গণমাধ্যমগুলোর বিশ্লেষণে বলা হচ্ছে, নোবেল পুরস্কার ইস্যুতে ভুল সিদ্ধান্তই মাচাদোর রাজনৈতিক অবস্থানকে দুর্বল করেছে।
মাচাদো বলেন, ট্রাম্পের পদক্ষেপ ভেনেজুয়েলাকে স্বা/ধীনতার পথে এগিয়ে দিয়েছে এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নি/রাপত্তাও জোরদার করেছে।
#মাচাদো #ট্রাম্প #নোবেল_শান্তি #ভেনেজুয়েলা
#NobelPeacePrize #Machado #Trump #VenezuelaPolitics

