খালেদা জিয়া আর নেই
বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রভাবশালী নেতা, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বেগম খালেদা জিয়া’র মৃ/ত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন জটিল শা/রীরিক সমস্যায় ভুগছিলেন এবং রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন।
মৃ/ত্যুর সময় হাসপাতালে উপস্থিত ছিলেন তার জ্যেষ্ঠ ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ ডা. জোবায়দা রহমান, নাতনি জাইমা রহমান, ছোট ছেলের বউ শার্মিলী রহমান সিঁথি, ছোট ভাই শামীম এসকান্দারসহ পরিবারের অন্যান্য সদস্যরা। এছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন।
বেগম খালেদা জিয়া’র ইন্তে/কালে দেশের রাজনীতিতে গভীর শো/ক ও শূন্যতার সৃষ্টি হয়েছে। বিএনপি সূত্র জানায়, তার জানাজার নামাজ ও দা/ফনের সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
#খালেদা_জিয়া #বেগম_খালেদা_জিয়া #বাংলাদেশ_রাজনীতি #বিএনপি #ঢাকা_সংবাদ #জাতীয়_সংবাদ #শোক
#KhaledaZia #BegumKhaledaZia #BangladeshPolitics #BNP #DhakaNews #NationalNews #BreakingNews

