৫ দফা দাবিতে জামায়াতসহ ৮ দলের পদযাত্রা, পল্টনে সমাবেশ অনুষ্ঠিত
অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ ও নভেম্বরে গণভোটসহ ৫ দফা দাবিতে রাজধানীতে পদযাত্রা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি সমমনা দল। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে প্রথমে শাপলা চত্বর এলাকায় জড়ো হন জামায়াতসহ সমমনা দলগুলোর নেতাকর্মীরা। পরে তারা পল্টন অভিমুখে পদযাত্রা শুরু করেন। পদযাত্রায় জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দো/লন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিসহ আট দলের নেতাকর্মীরা অংশ নেন।
পল্টন মোড়ে পৌঁছে দলগুলো সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা এবং অন্যান্য দলের শীর্ষস্থানীয় প্রতিনিধিরা। পদযাত্রা শেষে আট দল মিলে প্রধান উপদেষ্টার কাছে পাঁচ দফা দাবিতে স্মারকলিপি পেশ করবে। তাদের পাঁচ দফা দাবিগুলো হলো—
১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য অবিলম্বে সরকারি আদেশ জারি ও নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করা;
২. জাতীয় নির্বাচনে উভয়কক্ষ বা উচ্চকক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি চালু করা;
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা;
৪. ‘ফ্যাসি/স্ট’ সরকারের সময়ে সংঘটিত জু/লুম-নির্যা/তন, গণহ/ত্যা ও দুর্নী/তির বিচার নিশ্চিত করা;
৫. ‘স্বৈ/রাচারের দো/সর’ জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা।
এসময় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করতে এই দাবিগুলোর বাস্তবায়ন এখন সময়ের দাবি।

