রাখাইনে জান্তা–আরাকান আর্মির সং/ঘর্ষে জনশূন্য ২০ গ্রাম
মিয়ানমারের রাখাইন প্রদেশে জা/ন্তা বাহিনী ও আরাকান আর্মির মধ্যে তীব্র লড়াইয়ের কারণে কিয়াউকফিউ অঞ্চলে তৈরি হয়েছে ভ/য়াবহ মানবিক সংকট। মিন পিয়িন গ্রামকে কেন্দ্র করে চলা সং/ঘর্ষে জা/ন্তা সেনারা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। কৌশলগত হা/মলায় আরাকান আর্মির ফাঁদে পড়ে বহু সেনা হ/তাহত হয়েছে।
এ অবস্থায় কিয়াউকফিউসহ আশপাশের প্রায় ২০টি গ্রাম পুরোপুরি জনশূন্য হয়ে পড়েছে এবং নতুন করে আরও প্রায় দশ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, জা/ন্তা বাহিনী টানা বো/মাবর্ষণ ও নৌবাহিনীর হা/মলার কারণে মানুষজন ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানের খোঁজে পালাতে বাধ্য হয়েছে।
২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকেই জা/ন্তা বাহিনী বিভিন্ন অঞ্চলে বি/দ্রোহীদের সঙ্গে লড়াইয়ে কোণঠাসা হয়ে পড়েছে। সাম্প্রতিক সং/ঘর্ষে আরাকান আর্মি ১৫টিরও বেশি শহর নিয়ন্ত্রণে নিয়েছে বলে জানা গেছে। কিয়াউকফিউ শহরকে ঘিরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
চীন-সমর্থিত বিনিয়োগ কেন্দ্র হিসেবে পরিচিত এ অঞ্চলে নির্বাচন ঘোষণার পর থেকেই উ/ত্তেজনা বাড়তে থাকে। স্থানীয় ত্রাণকর্মীদের মতে, স্কুল-গ্রামসহ বেসামরিক এলাকায় ধারাবাহিক হা/মলায় মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।

