নভেম্বরে গণভোট সহ ৫ দফা দাবিতে ইসিতে স্মারকলিপি দেবে জামায়াত সহ আট দল
আগামী নভেম্বর মাসে গণভোট সহ ৫ দফা দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে স্মারকলিপি দেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস সহ আটটি রাজনৈতিক দল। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে এই দাবিতে বিক্ষো/ভ সমাবেশ করে দলগুলোর নেতাকর্মীরা। গণভোট বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচির অংশ হিসেবেই এই বিক্ষো/ভ অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করে নভেম্বরে গণভোট আয়োজন করতে হবে। নির্বাচন কমিশনকে অবিলম্বে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে এবং জাতীয় সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। তারা হুঁ/শি/য়ারি দেন, যদি দাবি পূরণ না হয়, তবে আগের নির্বাচন কমিশনের মতোই এই কমিশনও জনগণের আস্থা হারাবে। দুপুর ১২টার দিকে আট দলের শীর্ষ নেতাদের সমন্বয়ে একটি প্রতিনিধিদল একে একে নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রবেশ করে স্মারকলিপি জমা দেন।
আন্দোলনরত রাজনৈতিক দলগুলোর ৫ দফা দাবি হলো—
১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারি আদেশ জারি এবং আগামী নভেম্বর মাসের মধ্যে গণভোট আয়োজন।
২. আসন্ন জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি চালু।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা।
৪. ‘ফ্যা/সি/স্ট’ সরকারের জু/লু/ম-নি/র্যা/তন, গণ/হ/ত্যা ও দু/র্নী/তির বিচার দৃশ্যমান করা।
৫. ‘স্বৈ/রাচা/রের দো/সর’ হিসেবে চিহ্নিত জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নি/ষি/দ্ধ করা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ দাবিগুলোর মাধ্যমে বিরোধী রাজনৈতিক দলগুলো আসন্ন জাতীয় নির্বাচনের আগে নতুন রাজনৈতিক চাপ সৃষ্টি করতে চাইছে।

