কলম্বিয়া সীমান্তে বিমান বি/ধ্বস্ত, নি/হত ১৫

আন্তর্জাতিক

কলম্বিয়া সীমান্তে বিমান বি/ধ্বস্ত, নি/হত ১৫

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার উত্তরাঞ্চলে ভয়াবহ বিমান দু/র্ঘটনায় ক্রু সহ ১৫ জন আরোহী নি/হত হয়েছেন। ভেনেজুয়েলার সীমান্তঘেঁষা পাহাড়ি ও দুর্গম অঞ্চলে যাত্রীবাহী বিমানটি আছড়ে পড়লে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সময় বুধবার (২৮ জানুয়ারি) দুপুরের দিকে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সাতেনা (SATENA) দু/র্ঘটনার বিষয়টি নিশ্চিত করে।

বিমান সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটি ছিল একটি বিচক্রাফ্ট ১৯০০ মডেলের টুইন-প্রপেলার বিমান। ফ্লাইট এনএসই ৮৮৪৯ কলম্বিয়ার কুকুতা শহর থেকে উড্ডয়ন করে ওকানিয়া শহরে অবতরণের কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের মাত্র ১১ মিনিট আগে বিমানের সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে পাহাড়ি এলাকায় বিমানটির ধ্বং/সাবশেষ খুঁজে পাওয়া যায়।

সরকারি সূত্র জানায়, নি/হতদের মধ্যে কলম্বিয়ার আইনপ্রণেতা ডায়োজেনেস কুইন্তেরো আমায়া এবং আসন্ন কংগ্রেস নির্বাচনের প্রার্থী কার্লোস সালসেদো রয়েছেন। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরপরই উদ্ধার ও তল্লাশি অভিযান শুরু হয়। কলম্বিয়ার সশস্ত্র বাহিনী, জরুরি উদ্ধার দল এবং স্থানীয় প্রশাসন একযোগে অভিযানে অংশ নেয়। দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতি ও পরিবর্তনশীল আবহাওয়ার কারণে উদ্ধার কাজ বেশ জ/টিল হয়ে ওঠে।

#কলম্বিয়া #বিমান_দুর্ঘটনা #ভেনেজুয়েলা_সীমান্ত
#ColombiaPlaneCrash #AviationNews #SouthAmerica

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *