মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, বেলারুশে ১২৩ বন্দি মুক্তি

আন্তর্জাতিক
মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, বেলারুশে ১২৩ বন্দি মুক্তি
বেলারুশ যুক্তরাষ্ট্রের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ঘোষণা করার পর ১২৩ জন কারাবন্দিকে মুক্তি দিয়েছে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী আলেস বিলিয়াটস্কি এবং বিরোধীদলীয় নেতা মারিয়া কালেসনিকভা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেলারুশবিষয়ক বিশেষ দূত জন কোয়েলের সঙ্গে বেলারুশ প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর বৈঠকের পর শনিবার বন্দিদের মুক্তি দেওয়া হয়।
বেলারুশ ইউরোপে ইউক্রেনের সঙ্গে যুদ্ধরত রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র এবং পটাশ উৎপাদনের অন্যতম প্রধান দেশ। নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে এই বন্দিদের মুক্তি দেওয়া হয়েছে।
মুক্তিপ্রাপ্ত কোলেসনিকোভা ২০২০ সাল থেকে কারাগারে ছিলেন, এবং দীর্ঘ সময় একাকী নির্জন কক্ষে রাখা হয়েছিল। মুক্তির পর ভাইয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন।
মার্কিন দূত জানিয়েছেন, দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার সঙ্গে আরও কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। বেলারুশের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, পটাশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *