কোম্পানীগঞ্জ সীমান্তে পাথর নিক্ষেপ করে বিজিবির ওপর হা/মলা, ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে

দেশের খবর
কোম্পানীগঞ্জ সীমান্তে পাথর নিক্ষেপ করে বিজিবির ওপর হা/মলা, ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে
সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে মাদক কারবারিরা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের ওপর পাথর নিক্ষেপ করে হামলা চালিয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) ভোরে উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের চার রাস্তার মোড় ট্রলির লাইনে এই ঘটনা ঘটে।
জানা গেছে, মা/দক পা/চারের সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা মোটরসাইকেল ধাওয়া করে। এ সময় ১৬৭ বোতল ভারতীয় ম/দ ফেলে মাদক কারবারিরা পালিয়ে যায়। এরপর ২০-৩০ জনের একটি দল বিজিবি সদস্যদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি সদস্যরা চার রাউন্ড ফাঁকা গু/লি ছুড়ে। হাম/লাকারীরা পরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বিজিবি-৪৮ সিলেট ব্যাটালিয়নের কালাইরাগ বিওপির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. আলমগীর যুগান্তরকে জানান, সীমান্তে চোরাকারবারিরা মা/দক পা/চার করছে এমন সংবাদের ভিত্তিতে তাদের ধরতে গেলে তারা বিজিবি সদস্যদের ওপর হা/মলা চালায়। আত্মরক্ষার্থে ফাঁকা গু/লি ছোড়া হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *