পাকিস্তান ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা
নিরাপত্তাজনিত ঝুঁ/কির কথা উল্লেখ করে পাকিস্তান ভ্রমণে নিজেদের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর পাকিস্তানের জন্য ট্রাভেল অ্যাডভাইজরি হালনাগাদ করে দেশটিকে লেভেল–৩ তালিকায় রেখেছে, যার অর্থ— ভ্রমণের আগে পুনর্বিবেচনা করা উচিত।
বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানে অ/পরাধ, সন্ত্রা/সবাদ, সামাজিক অস্থিরতা ও অপহরণের ঝুঁকি রয়েছে। সম্ভাব্য ঝুঁ/কিপূর্ণ এলাকা হিসেবে বাজার, শপিং মল, বিমানবন্দর, সরকারি ভবন, শিক্ষা প্রতিষ্ঠান ও উপাসনালয়ের কথা উল্লেখ করা হয়েছে। এ ছাড়া খাইবার পাখতুনখোয়ার কিছু অংশকে লেভেল–৪ ঘোষণা করে সেখানে কোনো অবস্থাতেই ভ্রমণ না করার নির্দেশ দেওয়া হয়েছে। এই সতর্কতা পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য বলে জানানো হয়েছে।
#পাকিস্তান #ভ্রমণ_সতর্কতা
#PakistanTravel #USTravelAdvisory #SecurityAlert

