থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে নিহত ২২

আন্তর্জাতিক

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে নিহত ২২

থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ এক দুর্ঘটনায় চলন্ত ট্রেনের ওপর নির্মাণাধীন একটি বিশাল ক্রেন ভেঙে পড়ে অন্তত ২২ জন নি/হত হয়েছেন। এ ঘটনায় আ/হত হয়েছেন আরও ৭৯ জন, যাদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় বুধবার সকালে নাখন রাতচাসিমা প্রদেশে ব্যাংককগামী ট্রেনটির ওপর এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও উদ্ধারকারী সংস্থার তথ্য অনুযায়ী, দ্রুতগতির রেল প্রকল্পের নির্মাণকাজ চলাকালে হঠাৎ ক্রেনটি ভেঙে পড়ে ট্রেনের একটি বগিতে আঘাত হানে। এতে বগি লাইনচ্যুত হয় এবং আগু/ন ধরে যায়। উদ্ধারকাজ চলমান থাকায় নি/হতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে থাই কর্তৃপক্ষ।

#থাইল্যান্ড #ট্রেন_দুর্ঘটনা #আন্তর্জাতিক_সংবাদ
#ThailandTrainCrash #WorldNews #BreakingNews

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *