তোশাখানা–২ মামলার রায়ে দেশজুড়ে আন্দো/লনের ডাক দিয়েছেন ইমরান খান

আন্তর্জাতিক
তোশাখানা–২ মামলার রায়ে দেশজুড়ে আন্দো/লনের ডাক দিয়েছেন ইমরান খান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান তোশাখানা–২ মামলায় কারা/দণ্ডের রায়ের পর দেশজুড়ে আন্দো/লনের ডাক দিয়েছেন। একই সঙ্গে তিনি ইসলামাবাদ হাইকোর্টে রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন।
শনিবার (২০ ডিসেম্বর) আদালতের রায় ঘোষণার পর ইমরান খান তার আইনজীবীর মাধ্যমে এই বার্তা দিয়েছেন। কারাগারে অবস্থানরত হওয়ার কারণে তিনি সরাসরি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারেননি।
পিটিআই নেতা বলেন, এই মামলায় সাজা নতুন কিছু নয়। তারা অভিযোগ করেছেন, আদালত কোনো শক্ত প্রমাণ ছাড়াই, তড়িঘড়ি রায় দিয়েছে। ইমরান খানের নির্দেশে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি রাজপথে শান্তিপূর্ণ আন্দো/লনের প্রস্তুতি নিতে বলেছেন।
পিটিআই এই রায়কে চরম অসাংবিধানিক, রাজনৈতিক প্রতিশোধমূলক এবং অবৈধ হিসেবে অভিহিত করেছে। দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ইমরান খানের কারাবাস দীর্ঘায়িত করার উদ্দেশ্যেই সাজা দেওয়া হয়েছে এবং এর মাধ্যমে ক্ষমতাসীন গোষ্ঠীর স্বস্তি নিশ্চিত করার চেষ্টা হচ্ছে।
পিটিআই নেতারা জানিয়েছেন, আন্দোলন হবে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক এবং সংবিধান সম্মত। ইমরান খান বলেছেন, কোনো পরিস্থিতিতেই তিনি কারও কাছে ক্ষমা চাইবেন না এবং দেশের মানুষের অধিকার আদায়ের জন্য লড়াই চালিয়ে যাবেন।
ইমরান খানের বোন আলিমা খান রায়কে পূর্বনির্ধারিত স্ক্রিপ্টের অংশ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী দ্রুত রায় ঘোষণা করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু জনগণ আর তা মেনে নেবে না।
পিটিআই নেতা ওমর আইয়ুবও রায়ের নিন্দা জানিয়েছেন এবং এটিকে ‘ক্যাঙ্গারু কোর্টের’ রায় হিসেবে অভিহিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *