জুলাই গণ-অভ্যুত্থান মাম/লায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের বিরুদ্ধে মৃ/ত্যুদণ্ডের দাবি

আন্তর্জাতিক দেশের খবর
জুলাই গণ-অভ্যুত্থান মাম/লায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের বিরুদ্ধে মৃ/ত্যুদণ্ডের দাবি
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সং/ঘটি/ত মানবতা বিরো/ধী অপরাধের মাম/লায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরু/দ্ধে মৃ/ত্যুদণ্ডের আবেদন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের শেষ পর্যায়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম দুই আসামির মৃ/ত্যুদণ্ড চান। এই মাম/লায় মোট তিনজন আসা/মি রয়েছেন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের বাইরে মাম/লায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনও আসা/মি ছিলেন। মামুন নিজের দোষ স্বীকার করে ‘অ্যাপ্রুভার’ (রাজসাক্ষী) হিসেবে জবানবন্দি দিয়েছেন।
চিফ প্রসিকিউটর বলেন, আইজিপি মামুন ঘটনা সম্পর্কে পূর্ণ সত্য প্রকাশ করেছেন এবং তার বিষয়ে ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবে। পলাতক আসা/মি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন যুক্তিতর্ক উপস্থাপনের জন্য এক সপ্তাহ সময় চান। ট্রাইব্যুনাল আগামী সোমবার থেকে যুক্তিতর্ক উপস্থাপনের নির্দেশ দিয়েছেন।
বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই মাম/লার বিচার করছেন। অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *