বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে ঢাকায় এসেছে ওয়েস্ট ইন্ডিজ দল
ওয়ানডে এবং টি২০ সিরিজ খেলতে তিনটি ভিন্ন ফ্লাইটে বুধবার (১৫ অক্টোবর) ঢাকায় পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল। একই দিনে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষে দেশে ফেরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলও।
তিনটি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে দুই দলের মধ্যে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৮, ২১ ও ২৩ অক্টোবর। প্রতিটি ম্যাচই শুরু হবে দুপুর দেড়টায়। ওয়ানডে সিরিজ শেষে ২৪ অক্টোবর দু’দল চট্টগ্রামের উদ্দেশে রওনা হবে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম টি-টোয়েন্টি ২৭ অক্টোবর, দ্বিতীয়টি ২৯ অক্টোবর এবং শেষ ম্যাচ ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে। তিনটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ছয়টায়। এবারের সফরে কোনো টেস্ট ম্যাচ থাকছেনা । সবশেষ ২০২১ সালের জানুয়ারিতে বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলেছিল তারা।
#BCB #Bangladesh #ক্রিকেট #ওয়ানডে #সিরিজ #Cricket #sports #ODI #JONODESH #sportsnews #west_indies #series

