দক্ষিণ সুদানে ড্রোন হাম/লায় শহীদ ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রা/সীদের ড্রোন হাম/লায় শহীদ হওয়া ছয় বাংলাদেশি সেনার জানাজা রোববার (২১ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
সকাল সোয়া ৯টার পর জানাজার নামাজ শেষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা তাদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর তিন বাহিনীর পক্ষ থেকেও শহীদদের কফিনে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। জানাজার পর মরদেহগুলো হেলিকপ্টারযোগে তাদের নিজ নিজ জেলার বাড়িতে পাঠানো হয়েছে।
নিহত ছয় শান্তিরক্ষীর মধ্যে ছিলেন:
নাটোরের করপোরাল মো. মাসুদ রানা
কুড়িগ্রামের সৈনিক মো. মমিনুল ইসলাম ও সৈনিক শান্ত মন্ডল
রাজবাড়ীর সৈনিক শামীম রেজা
কিশোরগঞ্জের মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম
গাইবান্ধার লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া
শহীদদের জীবনী সংক্ষেপও জানাজার আগে পাঠ করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
গত ২০ ডিসেম্বর সকালে শহীদ সেনাদের মর/দেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। মরদেহ গ্রহণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম।
ড্রোন হা/মলা ১৩ ডিসেম্বর দক্ষিণ সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিকস বেইসে সংঘটিত হয়। হামলায় ছয়জন নি/হত এবং নয়জন আ/হত হন। আহতদের মধ্যে কুষ্টিয়ার লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান, দিনাজপুরের সার্জেন্ট মো. মোস্তাকিম হোসেন, ঢাকার করপোরাল আফরোজা পারভিন ইতি, বরগুনার ল্যান্স করপোরাল মহিবুল ইসলাম, কুড়িগ্রামের সৈনিক মো. মেজবাউল কবির, রংপুরের সৈনিক মোসা উম্মে হানি আক্তার, মানিকগঞ্জের সৈনিক চুমকি আক্তার এবং নোয়াখালীর সৈনিক মো. মানাজির আহসান রয়েছেন।

