ঢাকা ওয়াসার নতুন এমডি মনিরুজ্জামান

দেশের খবর

ঢাকা ওয়াসার নতুন এমডি মনিরুজ্জামান

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মুহা. মনিরুজ্জামান।

সোমবার (৯ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে এক অফিস আদেশে তাকে এই দায়িত্ব দেওয়া হয়। তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই পদে দায়িত্ব পালন করবেন।

এর আগে ঢাকা ওয়াসার এমডি আব্দুস সালাম ব্যাপারী পদত্যাগ করলে নতুন করে এই নিয়োগ দেওয়া হয়।

সরকারি সূত্র জানিয়েছে, মনিরুজ্জামান বর্তমানে পানি সরবরাহ অনুবিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন এবং প্রচলিত বিধি অনুযায়ী তিনি দায়িত্ব ভাতা পাবেন।

#ঢাকা_ওয়াসা #মনিরুজ্জামান #স্থানীয়_সরকার
#DhakaWASA #WaterSupply #BangladeshGovernment

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *