দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ

দেশের খবর সর্বশেষ

দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ

মধ্যপ্রাচ্যে চলমান যু/দ্ধ পরিস্থিতি এবং জ্বালানি সংকটের কারণে দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ক্লাস ও পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার থেকে এই নির্দেশনা কার্যকর হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন জানিয়েছেন, ঈদুল ফিতরের ছুটির পর পুনরায় ক্লাস ও পরীক্ষা শুরু করা হবে।

সরকার বলছে, বৈশ্বিক পরিস্থিতির কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

#মেডিকেল_কলেজ #বাংলাদেশ_শিক্ষা #স্বাস্থ্য_মন্ত্রণালয়
#MedicalCollege #BangladeshEducation #HealthMinistry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *