৯ মার্চ: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। টানা ৬ দফা বাড়ার পর এবার দুই দফায় কমানো হয়েছে মূল্যবান এই ধাতুর দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
সোমবার (৯ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন মূল্য অনুযায়ী দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ কিনতে খরচ হবে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা। এর আগে একই স্বর্ণের দাম ছিল ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা।
এছাড়া নতুন দামে—
২১ ক্যারেট স্বর্ণের ভরি: ২ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা
১৮ ক্যারেট স্বর্ণের ভরি: ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা
সনাতন পদ্ধতির স্বর্ণ: ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমার কারণে নতুন করে এই মূল্য সমন্বয় করা হয়েছে।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৩৮ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৪ বার দাম বেড়েছে এবং ১৪ বার কমেছে।
#স্বর্ণের_দাম #GoldPriceBD #GoldRate #BangladeshGold #বাজুস #GoldMarket

