আজ স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের খবর সর্বশেষ
আজ স্বর্ণের দামে নতুন রেকর্ড
দেশের বাজারে আবারও স্বর্ণের দামে বড় ধরনের উর্ধ্বগতি দেখা গেছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকা। যা বাংলাদেশের স্বর্ণের দামে এযাবৎকালের সর্বোচ্চ রেকর্ড।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণ বা পাকা সোনার দাম বৃদ্ধির কারণে এই মূল্য সমন্বয় করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী নতুন স্বর্ণের দাম হলো—
২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকা
২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ২০২ টাকা
১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৪৮ হাজার ৫৯৯ টাকা
চলতি ডিসেম্বর মাসে একাধিক দফা দাম বৃদ্ধির ফলে স্বর্ণের বাজারে একের পর এক রেকর্ড সৃষ্টি হচ্ছে। এর আগে অক্টোবর মাসে ভালো মানের স্বর্ণের সর্বোচ্চ দাম ছিল ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা।
উল্লেখ্য, সর্বশেষ ১৬ ডিসেম্বর ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম ১ হাজার ৪৭০ টাকা বাড়ানো হয়েছিল। তার আগেও ১২ ও ১৪ ডিসেম্বর স্বর্ণের দামে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *