সিলেট সীমান্তে বিস্ফো/রক আসায় উদ্বেগ

দেশের খবর

 

সিলেট সীমান্তে বিস্ফো/রক আসায় উদ্বেগ

সিলেট সীমান্ত দিয়ে বিস্ফো/রক চোরাচালানের ঘটনা বাড়তে থাকায় স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে চরম উৎকণ্ঠা তৈরি হয়েছে। ভারত সীমান্তঘেঁষা সিলেটের বিভিন্ন এলাকা দিয়ে চোরাপথে এসব বিস্ফো/রক বাংলাদেশে প্রবেশ করছে এবং পরে র‍্যাব ও পুলিশের অভিযানে সেগুলো উদ্ধার হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর মতে, উদ্ধার হওয়া বিস্ফো/রকগুলো অত্যন্ত উচ্চ ক্ষমতাসম্পন্ন এবং নাশ/কতার উদ্দেশ্যে ব্যবহার হতে পারে।

র‍্যাবের তথ্য অনুযায়ী, ভারতের মেঘালয় রাজ্যের চুনাপাথর খনিতে ব্যবহৃত ‘পাওয়ার জেল’ ও ‘ইলেকট্রিক/নন-ইলেকট্রিক ডেটোনেটর’ সীমান্ত পেরিয়ে সিলেট অঞ্চলে ঢুকছে। গত এক সপ্তাহেই র‍্যাব অন্তত চারটি চালান আটক করেছে। সর্বশেষ কানাইঘাট ও গোয়াইনঘাট এলাকা থেকে পরিত্যক্ত ভবনের ভেতর বিপুল পরিমাণ বিস্ফো/রক উদ্ধার করা হয়। এসব বিস্ফো/রকের গায়ে ভারতীয় প্রস্তুতকারকের নাম থাকায় চোরাচালানের বিষয়টি আরও স্পষ্ট হয়েছে।

রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র ও বিস্ফো/রক উদ্ধারে সাঁড়াশি অভিযানের দাবি জানিয়েছেন। তাদের মতে, দ্রুত এসব রুট বন্ধ করা না গেলে নির্বাচনী পরিবেশ বি/ঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। র‍্যাব জানিয়েছে, বিস্ফো/রক চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি ও তদন্ত অব্যাহত রয়েছে।

#সিলেট #সীমান্ত #বিস্ফোরক
#SylhetBorder #ExplosiveSmuggling #BangladeshSecurity

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *