শিক্ষার্থীদের অবরোধে ঢাকায় তীব্র যানজট

দেশের খবর সর্বশেষ

শিক্ষার্থীদের অবরোধে ঢাকায় তীব্র যানজট

বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে রাজধানী ঢাকার অন্তত পাঁচটি গুরুত্বপূর্ণ এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বুধবার দুপুরের পর থেকে সায়েন্সল্যাব, টেকনিক্যাল মোড়, মহাখালীর আমতলী, তাঁতীবাজার ও ইন্দিরা রোড এলাকায় যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। এতে কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীসহ সাধারণ জনগণ চরম ভোগান্তিতে পড়েন।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি ও সহপাঠী হ/ত্যার বিচার দাবিতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা একযোগে রাস্তায় অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ বিভিন্ন সড়কে ডাইভারশন দেয় এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের কয়েকটি র‌্যাম্প সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

#ঢাকা #শিক্ষার্থী_আন্দোলন #যানজট
#DhakaTraffic #StudentProtest #CityUpdate

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *