পারমাণবিক কর্মসূচি চালালে ইরানে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক

পারমাণবিক কর্মসূচি চালালে ইরানে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরান যদি পারমাণবিক অ/স্ত্র তৈরির কর্মসূচি অব্যাহত রাখে, তাহলে দেশটির ওপর আবারও বড় ধরনের হামলা চালানো হতে পারে—এমন হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফ্লোরিডার মার-এ-লাগোতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পরও তেহরান পুনরায় অ/স্ত্র তৈরির চেষ্টা করছে বলে তথ্য পেয়েছেন তিনি।

ট্রাম্প বলেন, “আমি পড়েছি তারা আবার পারমাণবিক অ/স্ত্রসহ অন্যান্য উপকরণ তৈরির কাজ শুরু করেছে। যদি তা সত্যি হয়, তবে আগের মতো একই স্থাপনা নয়—ভিন্ন কোনো স্থাপনা ব্যবহার করা হতে পারে।”

ইরানকে সতর্ক করে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র জানে তারা কোথায় যাচ্ছে এবং কী করছে। তবে তিনি আশা প্রকাশ করেন, ইরান এই পথে এগোবে না। ট্রাম্প বলেন, “আমরা আমাদের বি-২ বোমারু বিমানের ৩৭ ঘণ্টার দীর্ঘ মিশন আবার চালাতে চাই না।”

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য একটি নতুন পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা চললেও এর মধ্যেই চলতি মাসে ইরান দুই দফা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে, যা ওয়াশিংটনের উদ্বেগ আরও বাড়িয়েছে।

#ইরান #ট্রাম্প #পারমাণবিকইস্যু #যুক্তরাষ্ট্র #মধ্যপ্রাচ্য
#Iran #Trump #NuclearProgram #USA #MiddleEast

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *