স্ত্রীর মৃ/তদে/হের সঙ্গে সেলফি তুলে পোস্ট, গ্রে/প্তা/র স্বামী
ভারতের তামিলনাড়ুতে ঘটে গেছে এক চমকে ওঠার মতো ঘটনা। স্ত্রীকে কো/পা/য়ে হ/ত্/যা করার পর তার মৃ/তদে/হের সঙ্গে সেলফি তুলে সামাজিকমাধ্যমে পোস্ট করেছে বালামুরুগম নামে এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে রোববার, তামিলনাড়ুর কোয়েম্বাটোরের একটি নারী হোস্টেলে।
নিহত শ্রী প্রিয়া সেখানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন এবং স্বামী বালামুরুগম থেকে আলাদা থাকতেন। স্ত্রী পর/কী/য়া করছেন—এমন সন্দেহ থেকেই এই নৃ/শং/স হা/মলা চালানো হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
মঙ্গলবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি হোস্টেলে ঢোকার সময় নিজের পোশাকে দা লুকিয়ে রেখেছিলেন। দেখা হওয়ার সঙ্গে সঙ্গেই দুজনের মধ্যে তর্ক শুরু হয়, যা দ্রুত সহিংসতায় রূপ নেয়। একপর্যায়ে বালামুরুগম লুকানো দা বের করে শ্রী প্রিয়াকে কো/পা/য়ে হ/ত্/যা করেন।
এরপর তিনি মৃ/তদে/হের পাশে দাঁড়িয়ে সেলফি তুলে হোয়াটসঅ্যাপে পোস্ট করেন এবং স্ত্রীর বিরুদ্ধে ‘বিশ্বা/সঘা/তকতা’র অভিযোগ তোলেন। এতে হোস্টেলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, হ/ত্/যা করার পর তিনি পালিয়ে যাননি—ঘটনাস্থলেই দাঁড়িয়ে ছিলেন। পরে পুলিশ গিয়ে তাকে গ্রে/প্তা/র করে এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্ত্রী অন্য একজনের সঙ্গে সম্পর্ক আছে—এমন সন্দেহ করতেন বালামুরুগম। সেই সন্দেহ থেকেই এই নৃ/শং/স ঘটনার জন্ম।

