হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় এমিরেটসের একটি কার্গো উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে গেছে। এতে দুজন গ্রাউন্ড স্টাফ নিহ/ত হয়েছেন। সোমবার (২০ অক্টোবর) ভোরে এই দুর্ঘ/টনা ঘটে বলে জানিয়েছে রয়টার্স। দুবাই থেকে হংকংগামী ফ্লাইট ইকে৯৭৮৮ অবতরণের সময় উত্তর দিকের রানওয়েতে একটি নিরাপত্তা বাহনের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘ/টনার পর আহ/ত দুই গ্রাউন্ড স্টাফকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়, তবে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃ/ত্যু হয়। বিমানবন্দর কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়, বিমানে থাকা চারজন ক্রু সদস্য জীবিত আছেন এবং সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। দুর্ঘ/টনার সময় আবহাওয়া ছিল স্বাভাবিক এবং দৃশ্যমানতা ভালো ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, অবতরণের সময় বিমানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বেড়া ভেঙে ফেলে এবং নিরাপত্তা টহল গাড়ির সঙ্গে সংঘ/র্ষের পর সাগরে পড়ে যায়। এতে বোয়িং ৭৪৭-৪৮১ (বিডিএসএফ) মডেলের বিমানটি দুই ভাগে ভে/ঙে যায়। দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। ২১৩ জন কর্মী ও ৪৫টি উদ্ধারযান এই অভিযানে অংশ নেয়। তদন্তকারীরা এখন বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন। দুর্ঘ/টনাকবলিত বিমানটি প্রায় ৩০ বছর পুরোনো ছিল। এটি মূলত যাত্রীবাহী উড়োজাহাজ হিসেবে তৈরি করা হয়েছিল, পরে কার্গো ব্যবহারের জন্য রূপান্তর করা হয়।
এমিরেটস কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইটটি ‘ওয়েট লিজ’ চুক্তিতে এয়ার এসিটি থেকে ভাড়া নেওয়া হয়েছিল এবং বিমানটিতে কোনো মালপত্র ছিল না। চারজন ক্রু সদস্যই নিরাপদে আছেন।

