খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের শোক প্রকাশ
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন।
অ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার জামীলুর রহমান ও মহাসচিব মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ সাক্ষরিত এক শোকবার্তায় জানানো হয়, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া ৩০ ডিসেম্বর সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃ/শ্বাস ত্যাগ করেছেন।
বার্তায় আরও বলা হয়, খালেদা জিয়ার মৃ/ত্যুতে অ্যাসোসিয়েশন গভীরভাবে শোকাহত। তারা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।
#খালেদা_জিয়া #বাংলাদেশ #শোক #প্রয়াণ #BRS_Association

