খালেদা জিয়ার মৃ/ত্যুতে পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শোক প্রকাশ

রাজনীতি

খালেদা জিয়ার মৃ/ত্যুতে পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শোক প্রকাশ

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃ/ত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) পাকিস্তানের প্রেসিডেন্টের এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি তার পরিবারের সদস্যদের এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

জারদারি বলেন, খালেদা জিয়ার নেতৃত্ব ও অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। মহান আল্লাহ তার আত্মাকে শান্তিতে রাখুন—এমন কামনা প্রকাশ করেন তিনি।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্টে শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। বাংলাদেশের প্রতি তার অবদান ও দেশের প্রবৃদ্ধি-উন্নয়নে রেখা করা অবদান চিরস্থায়ী হয়ে থাকবে।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া।

#খালেদাজিয়া #পাকিস্তান #শোকবার্তা #বাংলাদেশরাজনীতি #BNP
#KhaledaZia #Pakistan #Condolence #BangladeshPolitics #BNP

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *