খালেদা জিয়ার মৃ/ত্যুতে ইরানের শোক
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃ/ত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইসলামিক রিপাবলিক অব ইরান। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকায় নিযুক্ত ইরানের দূতাবাস এক শোকবার্তায় এই সমবেদনা জানায়।
শোকবার্তায় বলা হয়, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একজন গুরুত্বপূর্ণ জাতীয় নেত্রী। তিনি দেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও রাজনৈতিক অগ্রগতিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন।
ইরানের দূতাবাস আরও উল্লেখ করে, খালেদা জিয়ার প্রধানমন্ত্রীত্বকালে বাংলাদেশ ও ইরানের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় ছিল, যা দুই দেশের কূটনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত।
বার্তায় খালেদা জিয়ার পরিবার-পরিজন, বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার রাজনৈতিক সহকর্মী ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সঙ্গে তার বিদেহী আত্মার মাগ/ফিরাত ও শান্তি কামনা করা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া শেষ নি/শ্বাস ত্যাগ করেন।
#খালেদাজিয়া #ইরান #শোকবার্তা #বাংলাদেশরাজনীতি #বিএনপি
#KhaledaZia #Iran #Condolence #BangladeshPolitics #BNP

