ব্যক্তি নয়, রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছে: ইসি
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, সরকার কোনো ব্যক্তিকে নিষিদ্ধ করেনি, বরং একটি রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়েছে। রোববার আগারগাঁওয়ে ইসি ভবনের অডিটোরিয়ামে মনোনয়নপত্র সংক্রান্ত আপিলের শেষ দিনের শুনানিতে তিনি এ মন্তব্য করেন।
টাঙ্গাইল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়ন বাতিলের দাবিতে করা আপিলের শুনানিতে এই মন্তব্য আসে। সব পক্ষের বক্তব্য শোনার পর নির্বাচন কমিশন আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়ন বহাল রাখার সিদ্ধান্ত দেয়। কমিশনার মাছউদ বলেন, আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কোনো ব্যক্তিকে নিষিদ্ধ করার এখতিয়ার সরকারের নেই।
#নির্বাচন_কমিশন #মনোনয়ন
#ECBangladesh #ElectionAppeal

