ভোটকেন্দ্রের আশপাশে মোবাইল নি/ষি/দ্ধ, কঠোর হুঁশিয়ারি জামায়াত আমিরের
ভোটকেন্দ্রের আশপাশে মোবাইল ফোন নি/ষি/দ্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ভোটের অধিকার রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে এবং প্রয়োজনে আবারও লড়াই করে তা রক্ষা করা হবে।
নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বলেন, নির্বাচন হওয়া উচিত গণতন্ত্রের উৎসব। ভোটাররা নির্ভয়ে লাইনে দাঁড়াবে, ছবি তুলবে এবং নিজের ভোটাধিকার উপভোগ করবে—এটাই জনগণের প্রত্যাশা। এই অধিকারে হস্তক্ষেপ করা হলে জাতি প্রস্তুত রয়েছে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
#ভোটাধিকার #নির্বাচন #মোবাইল_নিষেধাজ্ঞা
#ElectionRights #MobileBan #Democracy

