ওসমান হাদির বাড়িতে চু/রি

রাজনীতি
ওসমান হাদির বাড়িতে চু/রি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি গু/লি/বি/দ্ধ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকার মধ্যেই তার গ্রামের বাড়িতে চু/রি/র ঘটনা ঘটেছে।
ঝালকাঠির নলছিটি উপজেলার ওই বাড়িতে শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে চু/রি হয় বলে নিশ্চিত করেছেন পরিবারের সদস্যরা। জানা গেছে, বাড়িতে কেউ না থাকার সুযোগে দু/র্বৃ/ত্ত/রা জানালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে।
ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম জানান, ঘটনার পরপরই বিষয়টি জানা গেলেও ঠিক কী পরিমাণ মালামাল চু/রি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
উল্লেখ্য, এর আগে শুক্রবার জুমার নামাজ শেষে ঢাকার বিজয়নগর কালভার্ট রোড এলাকায় প্রচারণা চালানোর সময় দু/র্বৃ/ত্ত/দের গু/লি/তে আ/হ/ত হন শরিফ ওসমান হাদি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে আছেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *