নিবিড় পর্যবেক্ষণে হাদি, হাসপাতালে ভিড় না করার আহ্বান
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ও ঢাকা-৯ আসনের প্রার্থী ডা. তাসনিম জারা। তিনি জানিয়েছেন, হাদির অর্গানগুলো কাজ করছে, তবে অবস্থা এখনো সং/ক/টা/প/ন্ন।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে ঢাকার এভারকেয়ার হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিংয়ে তাসনিম জারা বলেন, একটি অপারেশন সম্পন্ন হয়েছে। আপাতত নতুন করে অপারেশনের প্রয়োজন হবে না বলে আশা করা হচ্ছে। বিস্তারিত তথ্য হাসপাতালের মেডিকেল বোর্ড জানাবে।
তিনি আরও বলেন, নিরাপত্তার স্বার্থে কাউকে হাসপাতালে ভিড় না করার জন্য সবাইকে অনুরোধ জানানো হচ্ছে। রোগীর চিকিৎসা প্রক্রিয়ায় যেন কোনো বিঘ্ন না ঘটে, সে বিষয়টি মাথায় রেখে এই আহ্বান জানানো হয়েছে।
তাসনিম জারা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে রাজনৈতিকভাবে সক্রিয় ব্যক্তিদের নিয়মিত হু/ম/কি দেওয়া হচ্ছে। হাদির ওপর হা/ম/লা/র ঘটনায় এখনো কাউকে গ্রে/ফ/তা/র করা না যাওয়াকে প্রশাসনিক ব্যর্থতা হিসেবে উল্লেখ করেন তিনি এবং ঘটনার জবাবদিহিতা দাবি করেন।
উল্লেখ্য, শুক্রবার জুমার নামাজ শেষে ঢাকার বিজয়নগর কালভার্ট রোড এলাকায় প্রচারণা প্রস্তুতির সময় দু/র্বৃ/ত্ত/দের গু/লি/তে আ/হ/ত হন শরীফ ওসমান হাদি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়, যেখানে লাইফ সাপোর্টে রেখে অস্ত্রোপচার করা হয়।

