ছেলের জন্মদিনে এক ফ্রেমে নেই রাহুল-প্রিয়াংকা, ব্যাখ্যা অভিনেতার

বিনোদন সব
ছেলের জন্মদিনে এক ফ্রেমে নেই রাহুল-প্রিয়াংকা, ব্যাখ্যা অভিনেতার
টালিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও অভিনেত্রী প্রিয়াংকা সরকারের ছেলে সহজের জন্মদিন ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা। ছেলের জন্মদিন জমজমাটভাবে উদযাপন হলেও এক ফ্রেমে দেখা যায়নি তারকা দম্পতিকে, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নানা প্রশ্ন।
অনেকেরই প্রশ্ন— রাহুল ও প্রিয়াংকা কি আলাদা আলাদাভাবে ছেলের জন্মদিন পালন করেছেন? নাকি তাদের সম্পর্কে কোনো দূরত্ব তৈরি হয়েছে?
সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে মুখ খোলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমরা যে এক, সেটা বোঝাতে কি প্রতি বার একসঙ্গে ছবি তুলে প্রমাণ দিতে হবে? কেন দেব? কীসের দায়?”
অভিনেতা জানান, জন্মদিনের অনুষ্ঠানে সহজ ও প্রিয়াংকার বেশিরভাগ ছবি তিনিই তুলেছেন। সে কারণেই ক্যামেরার সামনে একসঙ্গে আসা হয়নি। তবে সহজের সঙ্গে নিজের একটি ছবি প্রসঙ্গে প্রশ্ন উঠলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
রাহুল আরও বলেন, ছেলের জন্মদিন বড় পরিসরেই উদযাপন করা হয়েছে। সহজের ছোটবেলার বন্ধু থেকে শুরু করে বর্তমান বন্ধুদের সবাই উপস্থিত ছিল। প্রিয়াংকা ইনডোর গেমসের আয়োজন করেছিলেন, যার ফলে পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে আনন্দমুখর।
খাবারের আয়োজন নিয়েও জানান অভিনেতা। তিনি বলেন, শিশুদের জন্য ছিল পিৎজা, বার্গারসহ নানা ফাস্ট ফুড। আর পরিবারের জন্য আলাদা মেন্যু— পোলাও, মাংস ও পায়েস। সহজ অবশ্য পায়েসে ভাগ বসিয়েছে।
কাজের দিক থেকেও ২০২৫ সালকে ভালো বছর বলেই উল্লেখ করেন রাহুল। বছরের শুরুতে ও শেষে একাধিক সফল সিনেমার পাশাপাশি বর্তমানে নতুন সিনেমার শুটিং চলছে। সুযোগ পেলে আবার ছোটপর্দায় ফেরার ইচ্ছাও প্রকাশ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *