নতুন তথ্যচিত্র ও চমক নিয়ে ফিরছেন টেইলর সুইফট

বিনোদন
নতুন তথ্যচিত্র ও চমক নিয়ে ফিরছেন টেইলর সুইফট
প্রখ্যাত গায়ক-গীতিকার টেইলর সুইফট নতুন চমক নিয়ে ভক্তদের সামনে ফিরছেন। ৩৫ বছর বয়সী এই গ্র্যামিজয়ী শিল্পী তার ‘ইরাস ট্যুর: দ্য অ্যান্ড অব অ্যান এরা’ নামের ছয় পর্বের তথ্যচিত্র সিরিজ Disney+-এ প্রকাশ করেছেন। এই সিরিজে ট্যুরের পেছনের দৃশ্য, ব্যক্তিগত মুহূর্ত এবং অন্যান্য শিল্পীর সঙ্গে পারফরম্যান্স অন্তর্ভুক্ত করা হয়েছে।
টিজারে সুইফট ভক্তদের উদ্দেশ্যে বলেছেন, দীর্ঘ সময় ধরে ট্যুরের শেষ শো প্রস্তুতি চলছিল, আর এখন সেটি শেয়ার করতে পেরে তিনি রোমাঞ্চিত। তথ্যচিত্রে থাকবে অপ্রকাশিত ফুটেজ, ট্যুরের ম্যাশআপ গান, এবং মঞ্চের বাইরে তার দীর্ঘ প্রস্তুতির গল্প। এছাড়া সুইফটের ব্যক্তিগত জীবন—বিশেষ করে ট্র্যাভিস কেলসির সঙ্গে সম্পর্কও এখানে তুলে ধরা হয়েছে।
টেইলর সুইফটের প্রথম অ্যালবাম প্রকাশ হয় ২০০৬ সালে, এবং এরপর তিনি কান্ট্রি থেকে পপ সংগীতের দিকে ঝুঁকে পড়েন। তার জনপ্রিয় অ্যালবামের মধ্যে রয়েছে Fearless (২০০৮) ও 1989 (২০১৪)। তিনি বহু গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভেঙেছেন, যেমন সর্বোচ্চ আয়কারী মিউজিক ট্যুর এবং গ্র্যামিতে চারবার ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ জেতা।
টেইলর সুইফট পেনসিলভানিয়ার ওয়েস্ট রিডিংয়ে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি আমেরিকান ফুটবল তারকা ট্র্যাভিস কেলসির সঙ্গে বাগদান করেছেন এবং শিগগিরই বিয়ের পরিকল্পনা রয়েছে। সংগীতের পাশাপাশি তিনি প্রযোজক এবং অভিনেত্রী হিসেবেও কাজ করেছেন।
‘ইরাস ট্যুর: দ্য অ্যান্ড অব অ্যান এরা’ তথ্যচিত্রের প্রথম দুটি পর্ব ১২ ডিসেম্বর থেকে Disney+-এ স্ট্রিমিং শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *