পাকিস্তানের মুফতি আবদুল কাভির বিতর্কিত মন্তব্য: ঐশ্বরিয়াকে বিয়ে করার ইচ্ছা
বলিউড সুপারস্টার ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির সম্ভাব্য বিবাহ বিচ্ছেদ নিয়ে জল্পনা শেষ হচ্ছে না। এই চলমান বিতর্কের মধ্যে নতুন মাত্রা যোগ করেছেন পাকিস্তানের ধর্মীয় নেতা মুফতি আবদুল কাভি।
সম্প্রতি একটি পডকাস্টে তিনি দাবি করেছেন, যদি ঐশ্বরিয়া ও অভিষেকের দাম্পত্য ভেঙে যায়, তবে তিনি নিজেই ঐশ্বরিয়াকে বিয়ে করতে চান।
মুফতি কাভি বলেন, “আমি চাই না এই দম্পতির সম্পর্ক নষ্ট হোক। তবে যদি বিচ্ছেদ ঘটে, আমি নিশ্চিত—ঐশ্বরিয়া আমার সঙ্গে যোগাযোগ করবেন।”
যখন তাকে প্রশ্ন করা হয়, একজন অমুসলিম নারীকে কীভাবে বিয়ে করবেন, তখন তিনি জানান, ঐশ্বরিয়াকে ইসলাম ধর্মে দীক্ষিত করবেন এবং নাম পরিবর্তন করে রাখবেন ‘আয়েশা’। এরপরই আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন হবে। কাভির মতে, “ঐশ্বরিয়া রাই যখন আয়েশা রাই হয়ে আমার পাশে থাকবে, সেটি সত্যিই আনন্দদায়ক দৃশ্য হবে।”
তিনি আরও জানিয়েছেন, ঐশ্বরিয়ার ব্যক্তিগত জীবনের বিষয়ে তিনি অবগত, এবং কোনো সমস্যা হলে তা সমাধান করারও প্রস্তুতি আছে। এছাড়া, অভিষেক বচ্চনের সঙ্গে যদি সত্যিই বিবাহ বিচ্ছেদ ঘটে, তাহলে তিনি দ্রুত ‘শুভ কাজ’ সম্পন্ন করবেন।
উল্লেখ্য, মুফতি আবদুল কাভি এর আগেও বিভিন্ন সেলিব্রিটিকে ঘিরে বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে এসেছেন। এক সময় তিনি দাবি করেছিলেন, অভিনেত্রী রাখি সাওয়ান্ত তার পরামর্শে ধর্ম পরিবর্তন করে নতুন নাম ‘ফাতিমা’ গ্রহণ করেছেন।

