তুরস্কে বিমান দুর্ঘ/টনায় লিবিয়ার সেনাপ্রধান নি/হত
তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে এক মর্মান্তিক বিমান দুর্ঘ/টনায় লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মেদ আলি আহমেদ আল-হাদ্দাদ নি/হত হয়েছেন। তার সঙ্গে থাকা আরও চারজন লিবিয়ান সামরিক কর্মকর্তা এবং তিনজন ক্রু সদস্যও দুর্ঘটনায় প্রা/ণ হারিয়েছেন।
লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ ডেবেইবা মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে একে জাতির জন্য বড় ক্ষ/তি বলে উল্লেখ করেন। তিনি জানান, আঙ্কারা সফর শেষে লিবিয়ার রাজধানী ত্রিপোলির উদ্দেশে যাত্রার সময় প্রাইভেট জেটটি বিধ্ব/স্ত হয়।
আলজাজিরার খবরে বলা হয়, উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানটিতে বৈদ্যুতিক ত্রুটি দেখা দেয়। এ সময় পাইলটরা বিমান নিয়ন্ত্রণ কেন্দ্রের কাছে জরুরি অবতরণের অনুমতি চেয়েছিলেন। তবে আঙ্কারা থেকে প্রায় দুই কিলোমিটার দূরে কেসিককাভাক গ্রামসংলগ্ন হায়মানা এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।
নিহতদের মধ্যে রয়েছেন লিবিয়ান গ্রাউন্ড ফোর্সেসের চিফ অব স্টাফ আল-ফিতৌরি ঘারিবিল, মিলিটারি ম্যানুফ্যাকচারিং অথরিটির পরিচালক মাহমুদ আল-কাতাউই, আল-হাদ্দাদের উপদেষ্টা মুহাম্মদ আল-আসাউই দিয়াব এবং সামরিক আলোকচিত্রী মুহাম্মদ ওমর আহমেদ মাহজুব।
তুরস্কের প্রেসিডেন্সির কমিউনিকেশন ডিরেক্টরেটের প্রধান বুরহানেত্তিন দুরান সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, বিমানটি লিবিয়া সরকারের ভাড়া করা একটি প্রাইভেট জেট ছিল। এতে মোট আটজন যাত্রী ও ক্রু ছিলেন।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া বলেন, প্রাথমিক তদন্তে সন্ত্রা/স বা হামলার কোনো আলামত পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ হিসেবে প্রযুক্তিগত সমস্যার বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, তুর্কি সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ও দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে আঙ্কারায় সফরে গিয়েছিলেন লিবিয়ার সেনাপ্রধান ও তার প্রতিনিধি দল।
#তুরস্ক #লিবিয়া #বিমানদুর্ঘটনা #আন্তর্জাতিকসংবাদ #আঙ্কারা
#Turkey #Libya #PlaneCrash #InternationalNews #Ankara

