এক উত্তরের ঝলকেই সবাইকে তাক লাগিয়েছিলেন ঐশ্বরিয়া

বিনোদন
এক উত্তরের ঝলকেই সবাইকে তাক লাগিয়েছিলেন ঐশ্বরিয়া
১৯৯৪ সালের আজকের দিনে দক্ষিণ আফ্রিকার সান সিটিতে অনুষ্ঠিত হয় মিস ওয়ার্ল্ডের ৪৪তম আসর। ৮৭ দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে শিরোপা জেতেন ভারতের ঐশ্বরিয়া রাই। জয়ের মুহূর্তে জ্যামাইকার লিসা হানা তাঁর মাথায় মুকুট পরিয়ে দেন।
সেই সময় ২১ বছর বয়সী ঐশ্বরিয়ার পরনে ছিল কারুকাজ করা সাদা গাউন, গ্লাভস এবং টপ বান হেয়ারস্টাইল, যা তাঁর লুককে আরও আভিজাত্যময় করে তুলেছিল। মুকুট পাওয়ার আগে সুইমিং স্যুট রাউন্ডে তাঁর আত্মবিশ্বাসী হাঁটায় দর্শকেরা মুগ্ধ হয়।
চূড়ান্ত রাউন্ডে তাঁকে প্রশ্ন করা হয়—‘একজন মিস ওয়ার্ল্ডের মধ্যে কী গুণ থাকা উচিত?’
ঐশ্বরিয়ার উত্তর ছিল—মিস ওয়ার্ল্ডদের হূদয়ে থাকে প্রকৃত মমতা, যা সুবিধাবঞ্চিত মানুষদের প্রতিও সমানভাবে প্রযোজ্য। জাতি–ধর্ম–বর্ণ ভুলে মানুষের পাশে দাঁড়ানোর সচেতন মনোভাবই সত্যিকারের সৌন্দর্যের পরিচয়।
মিস ওয়ার্ল্ড ১৯৯৪-এর স্মৃতিচারণায় ঐশ্বরিয়া বলেন, দেশের প্রতিনিধিত্ব করা ছিল অসাধারণ অভিজ্ঞতা। এক মাসের প্রতিযোগিতায় বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে গড়ে ওঠা বন্ধুত্ব আজও তাঁর জীবনের অমূল্য স্মৃতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *