ঢাকায় তিন দিনের রাষ্ট্রীয় সফরে আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক রাজনীতি
ঢাকায় তিন দিনের রাষ্ট্রীয় সফরে আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে তিন দিনের রাষ্ট্রীয় সফরে আগামী শনিবার (২২ নভেম্বর) ঢাকায় আসছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হবে।
সফরের প্রথম দিনই প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠক ও পরে প্রতিনিধি পর্যায়ের আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় আলোচনা হবে। এতে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, পর্যটন, সংস্কৃতি ও ক্রীড়াসহ বিভিন্ন খাতে সহযোগিতা প্রসারে আলোচনা হওয়ার কথা রয়েছে।
টোবগের সফরকালে দুই দেশের মধ্যে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।
এ ছাড়া পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ সরকারের কয়েকজন উপদেষ্টা ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সফর শেষে তিনি আগামী সোমবার (২৪ নভেম্বর) ঢাকা ত্যাগ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *