অভ্যন্তরীণ ইস্যুতে বিদেশি হস্তক্ষেপ না চায় বাংলাদেশ

আন্তর্জাতিক রাজনীতি
অভ্যন্তরীণ ইস্যুতে বিদেশি হস্তক্ষেপ না চায় বাংলাদেশ
বাংলাদেশ নিজের অভ্যন্তরীণ ইস্যুতে বিদেশি হস্তক্ষেপ চায় না— এমন মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। তিনি বলেন, দেশ কোনো ধরনের সন্ত্রা/সবাদকে প্রশ্রয় দেয় না এবং এই নীতি ভবিষ্যতেও বজায় থাকবে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত কলম্বো সিকিউরিটি কনক্লেভে এই অবস্থান তুলে ধরেন তিনি।
এর আগের দিন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন ড. খলিলুর রহমান। বৈঠকে তিনি সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরে আসার জন্য দোভালকে আমন্ত্রণ জানান।
গত আগস্টে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি দ্বিতীয় উপদেষ্টার দিল্লি সফর। চলতি বছরের ফেব্রুয়ারিতে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ইন্ডিয়া এনার্জি উইকে অংশ নিতে ভারত সফর করেন।
এদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দিল্লি সফর এমন সময় হচ্ছে, যখন মানবতাবি/রোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শে/খ হা/সি/না আন্তর্জাতিক অপ/রাধ ট্রাইব্যুনালে মৃ/ত্যু/দণ্ড পেয়েছেন। অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে দিল্লিতে আশ্রয় নেওয়া হা/সি/না-কে দেশে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে।
দিল্লিতে অবস্থানকালে এই বিষয়ে ভারত সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না, তা নিয়ে জল্পনা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *