বাপ্পা মজুমদার–কোনালের সুরে উচ্ছ্বাস
উচ্ছ্বো সন্ধ্যা ২০২৫ উপলক্ষে শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, রাজধানীর শাহবাগের শহীদ আবু সায়েদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে জমে উঠেছিল সুরের এক জাদুকরি সন্ধ্যা। জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার এবং কোনালের পরিবেশনায় দর্শকরা উপভোগ করেছেন নস্টালজিয়ায় ভরা এক স্মরণীয় রাত।
অনুষ্ঠানটির আয়োজন করে উচ্ছ্বো বাংলাদেশ, একটি মানবিক ও দাতব্য প্রতিষ্ঠান, যারা সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়নে কাজ করে আসছে। সুর, স্মৃতি আর মানবিকতার অনবদ্য সমন্বয়ে উচ্ছ্বো সন্ধ্যা ২০২৫ হয়ে উঠেছে রাজধানীর সাংস্কৃতিক অঙ্গনের আলোচিত আয়োজন।

