রাজনীতিতে শুভশ্রী? যা বললেন রাজ

বিনোদন

রাজনীতিতে শুভশ্রী? যা বললেন রাজ

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে রাজনীতিতে দেখা যাবে—এমন গুঞ্জন নতুন নয়। তবে সম্প্রতি এই আলোচনা আবারও জোরালো হয়েছে। কারণ, পরিচালক ও সংসদ সদস্য রাজ চক্রবর্তীর পরিচালনায় শুভশ্রী অভিনীত ‘লক্ষ্মী এল ঘরে’ নামের একটি ডকুমেন্টারি প্রকাশের পর অনেকেই ধারণা করছেন, হয়তো তিনিও রাজনীতিতে পা রাখতে চলেছেন।

এই প্রসঙ্গে মুখ খুলেছেন রাজ চক্রবর্তী নিজেই। এক সাক্ষাৎকারে তিনি জানান, শুভশ্রী যদি রাজনীতিতে আসতে চাইত, তবে অনেক আগেই সে সুযোগ ছিল। তবে বর্তমানে তাদের পরিবারে একজনই রাজনীতিতে রয়েছেন এবং শুভশ্রী তার অভিনয় ও পরিবার নিয়েই ব্যস্ত। রাজের মতে, রাজনীতি মানুষের জীবনকে এলোমেলো করে দেয় এবং শুভশ্রী আপাতত বিনোদন জগতেই থাকতে চান।

রাজ আরও বলেন, আগামী এক বছরে শুভশ্রীর একাধিক কাজ পরিকল্পনায় রয়েছে। তাই এই মুহূর্তে রাজনীতিতে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা নেই। তার এই বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে যায়, শুভশ্রী নিজেও রাজনীতিতে আগ্রহী নন এবং পরিবারও চান না তিনি এই পথে আসুন।

#শুভশ্রী #রাজ_চক্রবর্তী #টালিউড
#Subhashree #Tollywood #CelebrityNews

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *