শ্রীদেবী প্রসঙ্গে মুখ খুললেন মাধুরী

বিনোদন

শ্রীদেবী প্রসঙ্গে মুখ খুললেন মাধুরী

বলিউডের দুই কিংবদন্তি অভিনেত্রী মাধুরী দীক্ষিত ও শ্রীদেবীকে ঘিরে একসময় সম্পর্ক খা/রা/প থাকার গুঞ্জন ছিল। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে চর্চা চললেও সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেছেন মাধুরী।

মাধুরী দীক্ষিত বলেন, শ্রীদেবীর সঙ্গে তার কোনো অসম্মানজনক বা খা/রা/প সম্পর্ক ছিল না। বরং দুজনেই নিজেদের কাজ ও ক্যারিয়ারে সমানভাবে কঠোর পরিশ্রম করেছেন। তিনি জানান, এমন কোনো কারণ ছিল না যাতে একজন আরেকজনকে হেয় করবেন।

শ্রীদেবীর মৃ/ত্যুর পর করণ জোহরের ‘কলঙ্ক’ সিনেমায় তার চরিত্রে অভিনয় করেন মাধুরী। এই সিদ্ধান্ত নিয়ে শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর সামাজিক মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি লেখেন, ‘কলঙ্ক’ সিনেমাটি তার মায়ের খুব প্রিয় ছিল এবং সেই ছবির অংশ হওয়ার জন্য মাধুরীর প্রতি পরিবার কৃতজ্ঞ।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি শ্রীদেবীর মৃ/ত্যু হয়। তবে আজও তিনি দর্শকদের হৃদয়ে অমলিন। অন্যদিকে মাধুরী দীক্ষিত তার নতুন সিরিজ ‘মিসেস দেশপান্ডে’ দিয়ে আবারও আলোচনায় রয়েছেন, যেখানে তিনি এক জ/টি/ল চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন।

#মাধুরীদীক্ষিত #শ্রীদেবী #বলিউড #বিনোদনসংবাদ #ভারতীয়সিনেমা
#MadhuriDixit #Sridevi #BollywoodNews #EntertainmentUpdate #IndianCinema

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *