সোহিনী সরকার: “কোনো রাজনৈতিক দলের অংশ হতে চাই না”

বিনোদন রাজনীতি
সোহিনী সরকার: “কোনো রাজনৈতিক দলের অংশ হতে চাই না”
সম্প্রতি রঘু ডাকাত ছবির প্রচারের সময় তৃণমূল নেতার সঙ্গে নাচকে কেন্দ্র করে সোহিনী সরকারের রাজনীতিতে যোগদানের গুঞ্জন ছড়ায়। এ নিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষও মন্তব্য করেছিলেন।
অবশেষে ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী সোহিনী সরকার স্পষ্ট করেছেন নিজের অবস্থান। তিনি বলেন,
“আমার কাছে যদি প্রস্তাব আসে, আমি কোনোভাবেই কোনো রাজনৈতিক দলে যোগ দিতে চাই না। তৃণমূল হোক বা কংগ্রেস, বিজেপি হোক বা সিপিএম—আমি কোনো রাজনৈতিক দলের অংশ হতে চাই না। যদি কখনো যোগ দিই, তখন আমাকে সম্পূর্ণ চুপচাপ থাকতে হবে।”
সাম্প্রতিক বছরগুলোতে ছোট ও বড় পর্দার অনেক তারকা সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হয়েছেন। দেব থেকে মিঠুন চক্রবর্তীর মতো বড় তারকাও বর্তমানে রাজনীতিতে সক্রিয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *