জাপানে ভূমিকম্/পে আটকা প্রভাস

আন্তর্জাতিক বিনোদন
জাপানে ভূমিকম্/পে আটকা প্রভাস
জাপানে ভয়াবহ ভূমিকম্/পে কেঁপে উঠেছে আইওয়েটে বিস্তীর্ণ এলাকা। সোমবার গভীর রাতে রিখটার স্কেলে ৭.৬ মাত্রার এ ভূমিকম্/প প্রশান্ত মহাসাগর উপকূলে আঘাত হানে। স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে এ কম্পন অনুভূত হয়। এ সময় দেশটিতে অবস্থান করছিলেন ভারতীয় জনপ্রিয় অভিনেতা প্রভাস। নতুন ছবি বাহুবলী: দ্য এপিক–এর প্রচার করতে গিয়ে তিনি সেখানে আটকা পড়েন। খবর আনন্দবাজার অনলাইন।
ভূমিকম্/পের জেরে অন্তত ২৩ জন আহত হয়েছেন। বেশির ভাগ আহত হয়েছেন ভারী বস্তু চাপা পড়ে। হাচিনোহের একটি হোটেলে কয়েকজন এবং তোহোকু এলাকায় একজন গাড়িসহ গর্তে পড়ে আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনার পর প্রভাসের অনুরাগীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। তবে পরিচালক মারুতি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ডার্লিংয়ের সঙ্গে তার কথা হয়েছে—প্রভাস সম্পূর্ণ নিরাপদে আছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি টোকিওতে নেই।
এক্স হ্যান্ডেলেও প্রভাসের আসন্ন ছবি রাজা সাহেব–এর পরিচালক ভক্তদের আশ্বস্ত করেন। সোমবারের ভয়াবহ ঘটনার পর বর্তমানে জাপান পরিস্থিতি বেশ স্বাভাবিক বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *