জাকার্তায় ড্রোন কোম্পানির ভবনে অগ্নিকা/ণ্ডে নি/হত ২২

আন্তর্জাতিক
জাকার্তায় ড্রোন কোম্পানির ভবনে অগ্নিকা/ণ্ডে নি/হত ২২
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কেমায়োরান এলাকায় একটি ড্রোন উৎপাদনকারী প্রতিষ্ঠানের ভবনে ভ/য়াবহ অগ্নিকা/ণ্ডে অন্তত ২২ জনের মৃ/ত্যু হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে সংঘটিত এ দুর্ঘটনায় সাতজন পুরুষ, ১৫ জন নারী এবং একজন গর্ভবতী নারী প্রাণ হারান। খবর এপি।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ভবনের প্রথম তলায় সংরক্ষণ ও পরীক্ষার কাজে ব্যবহৃত ড্রোন ব্যাটারিতে স্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে আ/গুনের সূত্রপাত ঘটে বলে ধারণা করা হচ্ছে। কয়েক সেকেন্ডের মধ্যেই আ/গুন দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে।
ঘটনাস্থলে ২৯টি ফায়ার ট্রাক ও শতাধিক দমকলকর্মী আ/গুন নিয়ন্ত্রণে কাজ করেন। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আ/গুন নেভানো সম্ভব হয়। আ/গুন লাগার সময় ভবনের অনেক কর্মী দুপুরের খাবারের জন্য বাইরে ছিলেন। ভবনের ভেতরে থাকা অন্তত ১৯ জন ছাদে উঠে প্রাণে বাঁচেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা জরুরি মই ব্যবহার করে তাদের উদ্ধার করেন।
ঘন কালো ধোঁয়ার কারণে কয়েকজন শ্বাসকষ্টে আক্রান্ত হলেও সবাইকে জীবিত নামানো সম্ভব হয়। দুর্ঘটনায় নিহতদের মরদেহ পূর্ব জাকার্তার পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।
অগ্নিদগ্ধ ভবনটি ড্রোন প্রযুক্তি সরবরাহকারী টেরা ড্রোন ইন্দোনেশিয়ার বিক্রয় ও সংরক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। প্রতিষ্ঠানটি নির্মাণ, খনন, শক্তি, তেল-গ্যাস, কৃষি ও নগর পরিকল্পনাসহ বিভিন্ন শিল্পখাতে ড্রোন সেবা দিয়ে থাকে।
পুলিশ ও দমকল বিভাগ আগুন লাগার সঠিক কারণ তদন্ত করছে। এক প্রত্যক্ষদর্শী স্থানীয় টেলিভিশনকে বলেন, ‘হঠাৎ ব্যাটারি শর্ট সার্কিট হয়ে বি/স্ফোরণ ঘটে। আমরা উপরের তলা থেকে ছাদে উঠে বাঁচার চেষ্টা করি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *