ডিটওয়াহ ঘূ/র্ণিঝড়ে শ্রীলংকায় মৃ/ত্যু ২০০–র বেশি

আন্তর্জাতিক
ডিটওয়াহ ঘূ/র্ণিঝড়ে শ্রীলংকায় মৃ/ত্যু ২০০–র বেশি
শক্তিশালী ঘূ/র্ণিঝড় ‘ডিটওয়াহ’র তাণ্ডবে শ্রীলংকার কলম্বোসহ দেশের বিভিন্ন এলাকায় ভ/য়াবহ বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। দেশটির দু/র্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) জানিয়েছে, এখন পর্যন্ত মৃ/ত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১২ জনে। নিঃ/খোঁজ রয়েছেন অন্তত ২১৮ জন।
টানা প্রবল বর্ষণ ও ঘূ/র্ণিঝড়ের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষ/তিগ্রস্ত হয়েছে মধ্যাঞ্চল। উপড়ে পড়া গাছ, ধসে যাওয়া পাহাড়ি পথ ও আটকে পড়া জনপথ পরিষ্কার করতে উদ্ধারকর্মীরা কাজ শুরু করায় ধীরে ধীরে প্রকৃত ক্ষ/তির চিত্র সামনে আসছে।
ডিএমসি জানিয়েছে, প্রবল বর্ষণ ও হঠাৎ বন্যায় পুরো দ্বীপরাষ্ট্রজুড়ে ক্ষ/তিগ্রস্ত হয়েছে প্রায় ১০ লাখ মানুষ। এর মধ্যে প্রায় দুই লাখ মানুষকে দেশের ১,২৭৫টি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।
শনিবার কেলানি নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে গেলে কলম্বোর উত্তরাঞ্চল ডুবে যায়। পানি বাড়তে থাকায় বাধ্যতামূলকভাবে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় স্থানীয় প্রশাসন।
একই সঙ্গে উদ্ধারকাজও চলছে অব্যাহতভাবে। পুলিশ, সেনাবাহিনী ও বিমান বাহিনীর ২৪ হাজারের বেশি সদস্য বন্যায় আটকা পড়া পরিবারগুলোকে নিরাপদ স্থানে পৌঁছে দিতে কাজ করছেন। পূর্বাঞ্চলের মাভিল আরু জলাধার ভেঙে পানি ঢোকায় বিমান বাহিনী হেলিকপ্টারে করে ইতোমধ্যে ১২০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করেছে। সেনাবাহিনী জানিয়েছে, আরও প্রায় দুই হাজার মানুষকে উঁচু স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ বলছে, রাজধানী কলম্বো থেকে পানি নামতে আরও কমপক্ষে একদিন সময় লাগবে। এদিকে আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঘূ/র্ণিঝড় ‘ডিটওয়াহ’ শ্রীলংকা থেকে সরে ভারতের দিকে অগ্রসর হচ্ছে এবং খুব শিগগিরই শুষ্ক আবহাওয়া ফিরে আসতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *