জার্মান কেসলার টুইনস স্বেচ্ছা মৃ/ত্যুবরণ
ইউরোপের খ্যাতনামা জার্মান যমজ বোন কেসলার টুইনস অ্যালিস ও অ্যালেন কেসলার যৌথভাবে স্বেচ্ছা মৃ/ত্যু বরণ করেছেন। মিউনিখ পুলিশ জানিয়েছে, গ্রুনওয়াল্ডে তাদের বাসায় এই সিদ্ধান্ত নেন তারা। এ সময় তাদের বয়স ছিল ৮৯ বছর।
১৯৩৬ সালে জন্ম নেওয়া এই দুই বোন ১৯৫৫ সালে প্যারিসের লিডো ক্যাবারে আবিষ্কৃত হন। এরপর তাদের আন্তর্জাতিক সংগীত ও নৃত্যজীবন শুরু হয়। ১৯৫৯ সালে তারা ইউরোভিশনে জার্মানির প্রতিনিধিত্ব করেছিলেন।
অ্যালিস ও অ্যালেন কেসলার ‘জার্মান সোসাইটি ফর হিউম্যান ডাইয়িং’-এর সদস্য ছিলেন এবং স্বেচ্ছামৃ/ত্যুর আগে আইনজীবী ও ডাক্তারদের সঙ্গে পরামর্শ করেছিলেন। গত বছর এক সাক্ষাৎকারে তারা একই দিনে মৃ/ত্যুর ইচ্ছা প্রকাশ করেছিলেন।
তাদের মৃ/ত্যু জার্মান বিনোদন জগত ও সংগীতপ্রেমীদের মধ্যে শোকের ছায়া ফেলেছে।

